নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নানা মতানৈক্যে দু’টি ভাগে বিভক্ত হয়ে কাজ করলেও সম্প্রতি দু’টি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটি পরিচালনাসহ জ্যাকসন হাইটসে এবছরের পথমেলা উদযাপন করার ঘোষণা দিয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দু’টি গ্রুপের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, আগামী ৭ সেপ্টেম্বর ঐক্যবদ্ধভাবে পথমেলা আয়োজন করা হবে। পথমেলায় কনভেনরের দায়িত্বে থাকবেন কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তারেক হাসান খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেবিবিএ’র দু’টি গ্রুপ থেকে ৫ অথবা ৬ জন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ বছর জেবিবিএ’র কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে সদস্য লিস্ট হালনাগাদ করে পরবর্তী নির্বাচন আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জেবিবিএ’র উভয় গ্রুপের কর্মকর্তাগণ সংগঠন সংক্রান্ত আগামীর পরিকল্পনাসমূহ তুলে ধরেন।
এসময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেবিবিএ’র দুটি পক্ষের দুজন সভাপতি গিয়াস আহমেদ ও হারুণ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তারেক হাসান খান ও ফাহাদ সোলায়মান, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, জেড আলম নমি, জাকারিয়া মাসুদ জিকো, আবুল ফজল দিদারুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল হাসান, মফিজুর রহমান প্রমুখ।
নিউইয়র্কে বাংলাদেশিদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। নানা মতানৈক্যে সংগঠনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে কাজ করলেও সম্প্রতি দু’টি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটি পরিচালনাসহ এবছরের পথমেলা উদযাপন করার ঘোষণা দিয়েছে।
নিউইয়র্কে ঐক্যবদ্ধ জেবিবিএ’র পথমেলা ৭ সেপ্টেম্বর
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৪, ০৬:৪৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে জেমসি ইয়ুথ ও আল মামুর স্কুলের যৌথ উদ্যোগে নিক্স ম্যাচ প্রদর্শনী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
তোফায়েল আহমেদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবু সাঈদ যুবদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হলেন
“ভালচার ল্যান্ডলর্ডদের খাওয়ানো বন্ধ করুন”— আরজিবির শুনানির বাইরে জোরালো প্রতিবাদ
নিউইয়র্ক সিটিতে তৈরী হবে ২ লাখ অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট

