যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার নির্বাচনী প্রচারণা কিংবা দলীয় গুরুত্বপূর্ণ আয়োজনে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুব কমই দেখা যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর পরকীয়ার গুঞ্জনের মধ্যে মেলানিয়ার সঙ্গে টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেই জল্পনায় এবার ঘি ঢালল রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডির না থাকার খবর।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি আগামী বুধ ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই রাতেই বক্তব্য দেবেন।
তার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যার কয়েকদিন আগেই একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছিল।
তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা জানা না গেলেও শারীরিক অঙ্গভঙ্গি দেখে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা তীব্র হয়।


