উড়তে থাকা স্পেনকে মাটিতে নামাল ইংল্যান্ড। ১০ জনের দল নিয়েও স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে থমাস টুখেলের দল।
রবিবার (১৫ নভেম্বর) মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের ৬৩ মিনিটের সময় লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন সফরকারীরা।
ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। ৫৩ মিনিটে এজরি কন্সা এবং ৫৭ মিনিটে বেন হোয়াইট গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।
তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন।
এদিকে ১০ জনের দলে পরিণত হওয়ায় রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ইংল্যান্ড। স্পেনের একের পর এক আক্রমণ সামলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় ধরে রাখে টুখেলের দল।


