NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট ‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প
Logo
logo

স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ১০ জনের ইংল্যান্ড

উড়তে থাকা স্পেনকে মাটিতে নামাল ইংল্যান্ড। ১০ জনের দল নিয়েও স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে থমাস টুখেলের দল।

এই হারে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের টানা ৪৩ ম্যাচের অজেয় যাত্রার অবসান ঘটেছে।

 

রবিবার (১৫ নভেম্বর) মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ৬৩ মিনিটের সময় লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন সফরকারীরা।

 

ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। ৫৩ মিনিটে এজরি কন্সা এবং ৫৭ মিনিটে বেন হোয়াইট গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন।

তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন।

৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল। এরপর ৭৫ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ফলে ম্যাচে ফেরার পাশাপাশি ইংল্যান্ডের ওপর চাপও বাড়ায় স্বাগতিকরা।

 

এদিকে ১০ জনের দলে পরিণত হওয়ায় রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ইংল্যান্ড। স্পেনের একের পর এক আক্রমণ সামলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় ধরে রাখে টুখেলের দল।