জনপ্রিয় ক্রিসমাস কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হোম অ্যালন’-এর নতুন সিক্যুয়ালে ফিরছেন অভিনেতা ম্যাকোলে কালকিন। ডিজনির তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিনেমাটির নির্মাণকাজ।
খবর প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

জনপ্রিয় ক্রিসমাস কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হোম অ্যালন’-এর নতুন সিক্যুয়ালে ফিরছেন অভিনেতা ম্যাকোলে কালকিন। ডিজনির তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিনেমাটির নির্মাণকাজ।
নতুন সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন ম্যাকোলে কালকিন, সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। রোগেন ও গোল্ডবার্গ তাদের প্রযোজনা সংস্থা ‘পয়েন্ট গ্রে’-এর মাধ্যমে সিনেমাটি প্রযোজনাও করবেন।
তবে এখনো সিনেমাটির গল্প বা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে কিছু জানানো হয়নি।
১৯৯০ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন’ সিরিজের প্রথম সিনেমা।
ক্রিস কলম্বাস পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন জন হিউজ।
এরপর ১৯৯৭ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন ৩’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অ্যালেক্স ডি. লিনজ। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, পরে ফ্র্যাঞ্চাইজিটির আরো তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে দুটি টেলিভিশন চলচ্চিত্র এবং ২০২১ সালে ডিজনি প্লাসে মুক্তি পাওয়া ‘হোম সুইট হোম অ্যালন’ রয়েছে।
গত গ্রীষ্মে ক্রিসমাসভিত্তিক ম্যাকডোনাল্ডসের একটি বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক কেভিন চরিত্রে কালকিনকে দেখা যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নতুন সিক্যুয়ালের খবরে সেই আলোচনা আরো জোরালো হলো।