NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প ‘আইকনিক ১০’ নিয়েই পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, কবে মাঠে নামছেন? ‘জয়পুরেই ঐশ্বরিয়া আর আমার প্রেম শুরু’—অভিষেক বচ্চন নতুন অবৈধ ইসরায়েলি বসতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ
Logo
logo

আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

আটলান্টিক সিটিতে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মহাসাগর ও নগরীর দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে উদযাপন করতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী উৎসব 'ওয়েডিং অব দ্য সী'।

শনিবার (১৫ আগস্ট) সকালে নগরীর হার্ড রক ক্যাসিনো সংলগ্ন আটলান্টিক মহাসাগরের তীরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আটলান্টিক সিটির অর্থনীতি ও জীবনযাত্রায় মহাসাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর আগস্ট মাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতীকীভাবে আটলান্টিক সিটির সঙ্গে মহাসাগরের বন্ধনকে উদযাপন করা হয়। অনুষ্ঠান চলাকালে বিশেষ ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে মহাসাগরকে সম্মান জানানো হয়। একই সঙ্গে নগরীর শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন। মহাসাগরের ঢেউ, ধর্মীয় আচার ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো সৈকত এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, 'ওয়েডিং অব দ্য সী' কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; বরং এটি আটলান্টিক সিটির সংস্কৃতি, ইতিহাস, সম্প্রীতি ও ক কমিউনিটির পারস্পরিক বন্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধনে আয়োজিত এ উৎসব এবারও স্থানীয় জীবনযাত্রায় এক প্রাণবন্ত আবহ তৈরি করেছে।