হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রশ্নে ফের কড়া অবস্থান নিল ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেদের নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এই নৌরুট পুরোপুরি খুলবে না।
ইরানের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা।
শুধু সাময়িক কোনো চুক্তি করলেই হবে না। যুক্তরাষ্ট্রকে নিজেদের নীতি পরিবর্তন করতে হবে বলেও জানায় তেহরান।
হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরান ও ওমানের মধ্যে আলাদা করে আলোচনা চলছে। দুই দেশ ইতিমধ্যেই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সম্ভাব্য নতুন রুট নিয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।


