NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার
Logo
logo

যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রশ্নে ফের কড়া অবস্থান নিল ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেদের নীতি ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এই নৌরুট পুরোপুরি খুলবে না।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ ব্যাপারে একাধিক শর্তারোপ করেছে। ফলে হরমুজ নিয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলেও দ্রুত স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

ইরানের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এর মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা।

অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাহার করা। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা। যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দেওয়া।
ইরান-ঘনিষ্ঠ আঞ্চলিক গোষ্ঠীগুলির বিরুদ্ধে হামলা বন্ধ করা।

 

শুধু সাময়িক কোনো চুক্তি করলেই হবে না। যুক্তরাষ্ট্রকে নিজেদের নীতি পরিবর্তন করতে হবে বলেও জানায় তেহরান।

হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরান ও ওমানের মধ্যে আলাদা করে আলোচনা চলছে। দুই দেশ ইতিমধ্যেই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সম্ভাব্য নতুন রুট নিয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।