ফুটবল মাঠে কত স্মৃতি, কত আনন্দ আর কত অর্জন! কখনো শিরোপা জয়ের উল্লাস, কখনো শেষ মুহূর্তের গোলের উচ্ছ্বাস। সেই পথচলা এবার থামালেন এক বিশ্বকাপজয়ী।
অবসরের ঘোষণায় স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মাতা বলেছেন, ‘আমার জীবন থেকে ফুটবল কখনো চলে যাবে না। খেলাটিকে ভালোবাসার অনেক কারণ আছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে।
মাতার বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, হুয়ান! জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তোমাকে শুভ কামনা।’ অন্যদিকে চেলসি তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘কী অসাধারণ এক খেলোয়াড়!’
স্পেনের হয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতা।
রিয়াল মাদ্রিদের যুব দল দিয়ে যাত্রা শুরু।
২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে জেতেন ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ক্লাবটির হয়ে ২৮৫ ম্যাচে করেন ৫১ গোল। পরে খেলেছেন গালাতাসারাই, ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরিতে।


