NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী আলাস্কায় সুলিভানকে হারালেন পেলটোলা, ডেমোক্র্যাটদের আসন ৫৬ প্রথমবারের মতো এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রে স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম অভিনেত্রী জ্যোতিকা আটক বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস, দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের আহ্বান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট ‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন
Logo
logo

বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

ফুটবল মাঠে কত স্মৃতি, কত আনন্দ আর কত অর্জন! কখনো শিরোপা জয়ের উল্লাস, কখনো শেষ মুহূর্তের গোলের উচ্ছ্বাস। সেই পথচলা এবার থামালেন এক বিশ্বকাপজয়ী।

৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন হুয়ান মাতা। 

 

অবসরের ঘোষণায় স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মাতা বলেছেন, ‘আমার জীবন থেকে ফুটবল কখনো চলে যাবে না। খেলাটিকে ভালোবাসার অনেক কারণ আছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে।

পেশাদার ফুটবল খেলা হয়তো বন্ধ করছি, কিন্তু কখনোই ফুটবলার হওয়া বন্ধ করব না।’

 

মাতার বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, হুয়ান! জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তোমাকে শুভ কামনা।’ অন্যদিকে চেলসি তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘কী অসাধারণ এক খেলোয়াড়!’

 

স্পেনের হয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতা।

২০১০ সালে প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১২ সালের ইউরোতেও জেতেন শিরোপা। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি। এই দুই শিরোপার পাশাপাশি ২০০৮ সালে স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন।

 

রিয়াল মাদ্রিদের যুব দল দিয়ে যাত্রা শুরু।

এরপর ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। ২০১১ সালে পাড়ি জমান চেলসিতে। স্টামফোর্ড ব্রিজে জেতেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ। ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড়ও হন টানা দুই মৌসুমে।

 

২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে জেতেন ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ক্লাবটির হয়ে ২৮৫ ম্যাচে করেন ৫১ গোল। পরে খেলেছেন গালাতাসারাই, ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরিতে।