ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে বাধ্য করার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকওয়ার্থ বলেন, ‘এই সংঘাতের জন্য অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার সময় অনেক আগেই এসেছে।’
ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ডাকওয়ার্থ মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য।
তিনি আরো দাবি করেন, ট্রাম্পের ‘অবৈধ ইরান যুদ্ধ’ শুরুর পর থেকে জ্বালানি তেল ও ডিজেল কেনার পেছনে প্রতিটি মার্কিন পরিবারকে অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তুলে ধরে কংগ্রেসের প্রতি সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


