যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গত রোববার ,২৯ অক্টোবর ২০২৩,সন্ধ্যায় আপার ডারবির ৬৯তম স্ট্রিটের মসজিদ আল মদিনার পার্কিং লটে এ ঘটনা ঘটে। খবর বাপসনিউজ ।জানা গেছে, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য এবং বিটিএসপির সাবেক নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। বিটিএসপিতে তার নিবন্ধন নম্বর ৪২। তিনি বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ছিলেন। পুলিশের ধারণা, কর্মস্থল থেকে কাজ শেষে ডেলাওয়ার কাউন্টি মসজিদে এশার নামাজ পড়ার জন্য পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন, এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ওই সন্ধ্যা পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পেনসিলভেনিয়া রাজ্যের আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে মসজিদ আল মদিনার (আপার ডারবি ইসলামিক সেন্টার) কাছে মাহবুবুর রহমানকে গুলি করা হয়। তার গাড়ি ফিলাডেলফিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
পেনসিলভেনিয়ায়য় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৪:০১ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে-সম্মানজনক মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেলেন ড. আব্দুন নূর
আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান
শুরু হলো ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত
নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে বর্ণাঢ্য আয়োজন
নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র দোয়া মাহফিল ও ইসলামিক মেলা অনুষ্ঠিত
নথিবিহীন অভিবাসীদের জন্য সুখবর দিল স্পেন

