NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

পেনসিলভেনিয়ায়য় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৪:০১ পিএম

পেনসিলভেনিয়ায়য় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্র  প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গত রোববার ,২৯ অক্টোবর ২০২৩,সন্ধ্যায় আপার ডারবির ৬৯তম স্ট্রিটের মসজিদ আল মদিনার পার্কিং লটে এ ঘটনা ঘটে। খবর বাপসনিউজ ।জানা গেছে, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য এবং বিটিএসপির সাবেক নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। বিটিএসপিতে তার নিবন্ধন নম্বর ৪২। তিনি বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ছিলেন। পুলিশের ধারণা, কর্মস্থল থেকে কাজ শেষে ডেলাওয়ার কাউন্টি মসজিদে এশার নামাজ পড়ার জন্য পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন, এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ওই সন্ধ্যা পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পেনসিলভেনিয়া রাজ্যের আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে মসজিদ আল মদিনার (আপার ডারবি ইসলামিক সেন্টার) কাছে মাহবুবুর রহমানকে গুলি করা হয়। তার গাড়ি ফিলাডেলফিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।