NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর তিন দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট ‘কথা রাখার কোনো ইচ্ছাই তার ছিল না’, নেতানিয়াহু সম্পর্কে স্মৃতিকথায় বাইডেন প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প
Logo
logo

‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

‘কেজিএফ ২’-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমাটি মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

শুধু তা-ই নয়, এই সাফল্যের মধ্য দিয়ে যশের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আজীবন আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দশম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৮ কোটি রুপি। অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর বিশ্বব্যাপী আজীবন আয় ছিল প্রায় ১ হাজার ২১৫ কোটি রুপি। অর্থাৎ নিজের অভিনীত সিনেমার রেকর্ড ভেঙেই নতুন মাইলফলক স্পর্শ করল যশের ‘রামায়ণ’।

 

শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, ভারতের বক্স অফিসেও দারুণ গতিতে এগোচ্ছে সিনেমাটি। মুক্তির দশম দিনে দেশটির বাজারে নিট আয় করেছে ৭২ কোটি ৯০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৫১ দশমিক ৬ শতাংশ। সব মিলিয়ে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ রুপি।

দেশীয় বাজারে মোট আয় ৮১৯ কোটি ৫০ লাখ রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৪০৮ কোটি ৫০ লাখ রুপি।

 

ভারতের বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করছে হিন্দি সংস্করণ। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গেছে যশকে।

এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল।

 

বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে বিশাল বাজেটের এই চলচ্চিত্র। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী দুই সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান।

মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা ধরে রেখেছে ‘রামায়ণ’। বক্স অফিসে এমন অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর তালিকায়ও নিজের অবস্থান আরো শক্ত করেছে রণবীর-যশ অভিনীত সিনেমাটি।