NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভারতের ইতিহাসে বুমরাহ প্রথম


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩০ এএম

ভারতের ইতিহাসে বুমরাহ প্রথম

হায়দরাবাদে হারের বদলা বিশাখাপত্তনমে নিয়েছে ভারত। ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে রোহিত শর্মার দল।  স্বাগতিকদের এ জয়ের অন্যতম রূপকার ছিলেন জাসপ্রিত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে নিয়েছিলেন ৯ উইকেট।

বর্ণিল এই পারফরম্যান্সের প্রভাব আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে। বিশাখাপত্তনমের ম্যাচ জেতানো বোলিংয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ১ নম্বরে উঠে এসেছেন বুমরাহ।

 

৩৪ টেস্টের ক্যারিয়ারে এর আগে ১০ বার তিনি নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। কিন্তু কখনো র‌্যাংকিংয়ের চূড়ায় আরোহণ করতে পারেননি তিনি।

সেরা অর্জন ছিল তৃতীয় হওয়া। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সাফল্যে তিন ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের সিংহাসনে বসিয়ে দিল এই পেসারকে। তাঁর রেটিং পয়েন্ট ৮৮১।

 

বোলারদের র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান হয়ে অনন্য এক কীর্তিও গড়লেন বুমরাহ।

ভারতের ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আরোহণ করলেন তিনি। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে এই নজির গড়লেন বুমরাহ। তাঁর আগে রবীন্দ্র জাদেজা, বিষেণ সিং বেদি ও রবিচন্দ্রন অশ্বিনও হয়েছিলেন ‘নাম্বার ওয়ান’। তবে তাঁরা সবাই ছিলেন স্পিনার। 

 

সর্বশেষ হালনাগাদের আগে শীর্ষে ছিলেন বুমরাহর জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

দুই ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন তিনে। ২ নম্বরে আছেন কাগিসো রাবাদা। তাঁর রেটিং পয়েন্ট ৮৫১। 

 

বিশাখাপত্তনমের দুর্দান্ত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন যশস্বী জয়সওয়ালও। ২০৯ রানের ডাবল সেঞ্চুরি করে এক লাফে ৩৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৯ নম্বরে। ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন যথারীতি কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টেও তিনি করেছেন জোড়া সেঞ্চুরি। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষেও কোনো বদল হয়নি। জায়গাটা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

জিবিডেস্ক //