NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

ভুটানের জালে ৪ গোল


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৬ পিএম

ভুটানের জালে ৪ গোল

ভারত নেপাল ও ভুটানের বিপক্ষে যেভাবে গোলোৎসব করেছে, তাতে বাংলাদেশের ৪-০ গোলের জয় তো কমই। তবে বাংলাদেশ এই ম্যাচটা খেলতে নেমেছিল ফাইনাল নিশ্চিত করে ফেলে। একাদশে কোচ সাইফুল বারী ৯টা পরিবর্তন এনেছিলেন। বেঞ্চের খেলোয়াড়দের পরখ করা আর নিয়মিত একাদশের খেলোয়াড়দের ফাইনালের আগে তরতাজা রাখার কৌশলে এই জয়ও তাই কম নয়।

 

এদিন জোড়া গোল করা ঐশি খাতুন বা অন্য দুই গোলদাতা নুসরাত জাহান ও তৃষ্ণা রানী টুর্নামেন্টে প্রথম গোলই পেলেন এ ম্যাচে। সাইফুল বারীর জন্য সেটিও বাড়তি পাওয়া। ম্যাচের ১৮ মিনিটে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতর থেকে বল জালে পাঠান নুসরাত।

৩১ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ঐশি। ৫৮ মিনিটে তৃষ্ণা রানীর পায়ে তৃতীয় গোল ঐশির আড়াআড়ি পাসে। ৬২ মিনিটে ঐশির দ্বিতীয় ও বাংলাদেশের চতুর্থ গোলটা ভুটানের ডিফেন্সের ভুল-বোঝাবুঝির সুযোগে।

 

আগামী ৮ ফেব্রুয়ারি মেয়েদের এই অনূর্ধ্ব-১৯ সাফের শিরোপার লড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে।