NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

চাচা-ভাতিজার ব্যাটে লড়াইয়ে ফিরল আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

চাচা-ভাতিজার ব্যাটে লড়াইয়ে ফিরল আফগানিস্তান

কলম্বো টেস্টে লড়াইয়ে ফিরেছে আফগানিস্তান। তৃতীয় দিন শ্রীলঙ্কার চাপিয়ে দেওয়া রানের বোঝা ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪১০ রানের সঙ্গে আর মাত্র ২৯ রান যোগ করে শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

আফগানদের হয়ে পেসার নাভিদ জাদরান চার উইকেট নিয়েছেন।

দুটি করে উইকেট নিয়েছেন নিজাত মাসুদ ও কাইস আহমেদ। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তবে চাচা-ভাতিজার রেকর্ড ওপেনিং জুটি আর দ্বিতীয় উইকেট জুটির বীরত্বে ম্যাচে আছে আফগানরা।

 

এই টেস্ট দিয়েই বিরল এক ক্লাবে ঢুকে গেছেন চাচা নূর আলি জাদরান ও ইব্রাহিম জাদরান।

প্রথম ইনিংসে চাচা-ভাতিজার ওপেনিং জুটির স্থায়ীত্ব ছিল মাত্র দুই বল। তবে দ্বিতীয় ইনিংসে দুজন যোগ করেন ১০৬ রান। উদ্বোধনী জুটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবার শতরান দেখল আফগানিস্তান। ১৩৬ বলে নূর ৪৭ রানে আউট হলে জুটি ভাঙে।
তাঁর ইনিংসটি সাজানো ৪টি চারে।

 

এরপর দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে ইব্রাহিমের আবার প্রতিরোধ। দুজন অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ইব্রাহিম। ২১৭ বলে ১০১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

তাঁর ইনিংসটি সাজানো ১১টি চারে।

 

ইব্রাহিমের সঙ্গী রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। তাঁর ৯৮ বলের ইনিংসে চার ৫টি। এখনো শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ৪২ রানে পিছিয়ে আছে আফগানিস্তান।