NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

বার্সায় ‘লিটল টাইগার’ রকের প্রথম গোল


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

বার্সায় ‘লিটল টাইগার’ রকের প্রথম গোল

পর্তুগিজ ভাষায় টাইগ্রিনহোর অর্থ লিটল টাইগার- বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘ছোট্ট বাঘ’। বার্সেলোনায় খেলা ব্রাজিলের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর রককে ডাকা হয় এই ‘লিটল টাইগার’ নামে। বাঘের মতোই যেন গতকাল শুরু করেছিলেন এই তরুণ। ওসাসুনার বিপক্ষে ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে পরের মিনিটেই দুর্দান্ত হেডে গোল করে জিতিয়েছেন বার্সেলোনাকে।

তাতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে কাতালানরা।

 

গত বছরের জুলাইয়ে প্রায় ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাত বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিকো পারানেস থেকে ভিতর রককে দলে টানার বিষয়টি নিশ্চিত করে রেখেছিল বার্সেলোনা। এই জানুয়ারিতে যোগ দেন কাতালান ক্লাবটিতে। যদিও শুরুর পাঁচ ম্যাচে গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।

অবশেষে ষষ্ঠ ম্যাচে পেয়েছেন জালের দেখা।

 

গতিশীল এই ফরোয়ার্ড দলের জন্য গুরুত্বপূর্ণ বলছেন বার্সেলোনা মিডফিল্ডার রদ্রি,‘আমি মনে করি, ম্যাচের গতি বাড়াতে ভিতরের গতি অনেক কাজে দেয়। সে গোল পেল। সে তাঁর মনোবল ফিরে পেয়েছে এবং আমাদের মিডফিল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ।

 

২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন লিগ টেবিলের চারে। ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্টে দুইয়ে রিয়াল মাদ্রিদ এবং ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ।