নিউইয়র্ক: নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ র্যাফেল ড্র গত ১৯ এপ্রিল জ্যাকসন হাইটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন ১ হাজার ডলার করে। বিজয়ীদের পুরস্কারের অর্থ আগামী ৮ মে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম বলেন, ইনকাম ট্যাক্স রিটার্নে কমিউনিটির মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কিছু মানুষ এই অর্থ তাদের পছন্দমত কেনা-কাটায় বা ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবেন।
তিনি জানান, বিজয়ীদের পুরস্কারের অর্থ জ্যাকসন হাইটস কার্যালয়ে আগামী ৮ মে বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। লটারীতে ১৫ জন বিজয়ী হলেন : শেখ এম আলী, মোহাম্মদ এ চৌধুরি, মাহবুব হোসাইন, মিথিলা তাবাস্সুম, নাহিয়ান খান, আবু এম নোমান, পারিসা ইসলাম, শাহিন সুলতানা, আব্দুর রাজ্জাক, পার্থিব গোস্বামী, সোহেল চৌধুরি, মোহাম্মদ এ সরদার, এমডি এ তালুকদার এবং মহিউদ্দিন।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিস থেকে ট্যাক্স রিটার্নে সেবা গ্রহণকারী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারির কার্যক্রম পরিচালনা করা হয়।
উপস্থিত সুধীবৃন্দ জানান, কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সেবা ও পেশাদারিত্বের বিবেচনায় প্রতিষ্ঠানটি নিউইয়র্কে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ট্যাক্স ফাইল দাখিলকারিদের র্যাফেল ড্র; ১৫ জন বিজয়ী পাবেন ১ হাজার ডলার করে
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি ইনক এর সদস্য সংগ্রহ অভিযান ২০২৬
নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বর্ষবরণ
২৬ প্রভাবশালীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সিটির মালিকানায় গ্রোসারি চালু করবেন মেয়র মামদানি
স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা
কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটের ডলি এমপি নির্বাচিত
৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র উদ্যোগে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

