নিউইয়র্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র গত ১৭ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত ৫২তম বিজয় দিবস উৎসবে অনুপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ২১ জানুয়ারী ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হল রুমে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা সন্তান কাজী রবি-উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী, কবি সুধাংশু কুমার মন্ডল, হুমায়ূন কবির, সুবেদার (অবঃ) সফিক উল্লাহ, অধ্যক্ষ সানাউল্লাহ প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র ৫২তম বিজয় দিবস অনুষ্ঠানে অনুপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি ইনক এর সদস্য সংগ্রহ অভিযান ২০২৬
নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বর্ষবরণ
২৬ প্রভাবশালীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সিটির মালিকানায় গ্রোসারি চালু করবেন মেয়র মামদানি
স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা
কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটের ডলি এমপি নির্বাচিত
৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র উদ্যোগে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

