নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ আসনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লড়ছেন বাংলাদেশি আমেরিকান জে মোল্লা সানি। ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। নির্বাচনী এলাকাটি কুইন্সের হিলসাইড, জামাইকা এভিনিউ, ১৩৭ এভিনিউ, ম্যারিক ব্লুবার্ড, ভ্যানউইক এক্সপ্রেসওয়ে ও সাউথ জামাইকা নিয়ে গঠিত।
কুইন্সের জামাইকা এলাকায় পরিচিত মুখ জে মোল্লা সানী। জামাইকা বাংলাদেশী ফ্রেন্ডস সোস্ইাটির সাবেক সাধারন সম্পাদক। কমিউনটি বোর্ড সদস্য। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এই ডিস্ট্রিক্টের বর্তমান এসেমব্লিওম্যান ভিভিয়ান কুক। ২ যুগেরও বেশি সময় ধরে তিনি নির্বাচিত হয়ে আসছেন। ৮১ বছর বয়স্কা ভিভিয়ান অবসরে যাচ্ছেন। ভিভিয়ান কুক ২০২২ সালে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৪,৩৮৪ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তার এই শূন্য আসনে বাংলাদেশি জে মোল্লাহ সানী প্রাথী হচ্ছেন। তার বিপরীতে লড়তে যাচ্ছেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের ডেপুটি চীফ অব স্টাফ নাথানিয়েল হেজখিয়া, লাটোয়া লিগ্রান্ড, কুইন জনসন ও তুনিসিয়া মরিসন। এখনও কোন প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণার করেননি। তবে জে মোল্লা সানী জনমত গড়তে মাঠে সক্রিয় রয়েছেন। কুইন্সের এই নির্বাচনী এলাকায় প্রায় ৫ হাজার বাংলাদেশি ভোটার রয়েছেন। দক্ষিন এশীয় ভোটার রয়েছেন প্রায় ১৫ হাজার। বাংলাদেশিরা জে মোল্লা সানীকে একযোগে ভোট দিতে গেলে এই আসনে তার বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল। এই ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক অধ্যুষিত হওয়ায় প্রাইমারিতে যিনি জয়লাভ করে তাকেই চূড়ান্ত বিজয়ী বলে ধরে নেয়া হয়।
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রাথী হচ্ছেন জে মোল্লা সানি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

