সিডনিতে ‘আমরা কজনা’র উদ্যোগে পিঠা উৎসব
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম


সিডনির গ্লেনফিল্ডে গত বছরের ধারাবাহিকতায় নবম বারের মতো ‘আমরা কজনা’ গ্রুপ পিঠা উৎসবের আয়োজন করেছে। শনিবার এ আয়োজন করা হয়।
পিঠার তালিকায় ছিল ভাপা, চিতই, পাটি সাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, দুধ পুলি, নকশী পিঠা, মুগ পাকন, তেলের পিঠা, ফুলঝুরি পিঠা, পানতোয়া, ম্যরা পিঠা, হ্রদয় হরণ পিঠা, গোলাপ পিঠা, ক্ষীর মালপোয়া, নুনিয়া পিঠাসহ নানান পিঠা। প্রতিবারের মতো মধ্যাহ্নভোজে ছিল খুদের বউয়া ভাত, পুটি মাছ ভাজা, মাংস, মাশকলাই ডাল এবং হরেক রকম ভর্তা।
আয়োজকরা জানান, অস্ট্রেলিয়ায় শীত বিদায় না নিলেও বসন্ত এসে গেছে, তাই এই পিঠা উৎসব। কোভিডের জন্য আমরা গত দুই বছর পিঠা উৎসব উদযাপন করতে না পারলেও আমরা প্রতীক্ষায় ছিলাম।
তারা আরও জানান, প্রবাসে সব সময় মাতৃভূমি এবং তার ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি আমাদের এই ছোট্ট ছোট্ট আয়োজন এবং উৎসবের মাধ্যমে মনেপ্রাণে লালন করার চেষ্টা করি।
পিঠা উৎসবে সবাইকে বসন্তের রঙ্গিন শুভেচ্ছা জানান বুলা হাসান, ফরিদা সামাদ রুনু, রফিক লতা খান, লায়লা লজি রিনা, আক্তার জে ফেরদৌস, মুন্নি, রোজিনা আক্তার, সুলতানা জাহান, মোঃ হারুন অর রশিদ, নুসরাত হুদা, মাহফুজা আমান, মিলি ইসলাম, সাকিনা আক্তার, সেলিমা বেগম, আঞ্জুমান ইসলাম, ফাতেমা জলিল, পপলি শিরিন, সৈয়দ আয়েশা ইসলাম দিয়া, শামসুল ইসলাম, আকিনা আক্তার,বানু সাবিনা আক্তার, শীমা আহমেদ, নাসিমা আক্তার, শামীমা আলমগীর, নুসরাত জাহান স্মৃতি, সুফিয়া পারভীন লিজা প্রমুখ। প্রতিবারের মতো এবারও শাড়ির পসরা সাজিয়েছিলেন দীপ্তি পাল চৌধুরী।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

