NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সিডনিতে ‘আমরা কজনা’র উদ্যোগে পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ এএম

সিডনিতে ‘আমরা কজনা’র উদ্যোগে পিঠা উৎসব
সিডনির গ্লেনফিল্ডে গত বছরের ধারাবাহিকতায় নবম বারের মতো ‘আমরা কজনা’ গ্রুপ পিঠা উৎসবের আয়োজন করেছে। শনিবার এ আয়োজন করা হয়।  পিঠার তালিকায় ছিল ভাপা, চিতই, পাটি সাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, দুধ পুলি, নকশী পিঠা, মুগ পাকন, তেলের পিঠা, ফুলঝুরি পিঠা, পানতোয়া, ম্যরা পিঠা, হ্রদয় হরণ পিঠা, গোলাপ পিঠা, ক্ষীর মালপোয়া, নুনিয়া পিঠাসহ নানান পিঠা। প্রতিবারের মতো মধ্যাহ্নভোজে ছিল খুদের বউয়া ভাত, পুটি মাছ ভাজা, মাংস, মাশকলাই ডাল এবং হরেক রকম ভর্তা। আয়োজকরা জানান, অস্ট্রেলিয়ায় শীত বিদায় না নিলেও বসন্ত এসে গেছে, তাই এই পিঠা উৎসব। কোভিডের জন্য আমরা গত দুই বছর পিঠা উৎসব উদযাপন করতে না পারলেও আমরা প্রতীক্ষায় ছিলাম। তারা আরও জানান, প্রবাসে সব সময় মাতৃভূমি এবং তার ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি আমাদের এই ছোট্ট ছোট্ট আয়োজন এবং উৎসবের মাধ্যমে মনেপ্রাণে লালন করার চেষ্টা করি।  পিঠা উৎসবে সবাইকে বসন্তের রঙ্গিন শুভেচ্ছা জানান বুলা হাসান, ফরিদা সামাদ রুনু, রফিক লতা খান, লায়লা লজি রিনা, আক্তার জে ফেরদৌস, মুন্নি,  রোজিনা আক্তার, সুলতানা জাহান, মোঃ হারুন অর রশিদ, নুসরাত হুদা, মাহফুজা আমান, মিলি ইসলাম, সাকিনা আক্তার, সেলিমা বেগম, আঞ্জুমান ইসলাম, ফাতেমা জলিল, পপলি শিরিন, সৈয়দ আয়েশা ইসলাম দিয়া, শামসুল ইসলাম, আকিনা আক্তার,বানু সাবিনা আক্তার, শীমা আহমেদ, নাসিমা আক্তার, শামীমা আলমগীর, নুসরাত জাহান স্মৃতি, সুফিয়া পারভীন লিজা প্রমুখ। প্রতিবারের মতো এবারও শাড়ির পসরা সাজিয়েছিলেন দীপ্তি পাল চৌধুরী।