বাংলাদেশ সোসাইটির নির্বাচন
রব-রুহুল, নয়ন-আলী পরিষদের প্রচারণা ও গণসংযোগ শুরু
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম


বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটি রব-রুহুল পরিষদ, আরেকটি নয়ন-আলী পরিষদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এখন প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন। তবে প্রচারণা খুব বড় পরিসরে ও জোরেশোরে শুরু না হলেও অনেকটাই জমে উঠেছে। ভোটারদের নজর কাড়তে বাংলাদেশিপ্রধান প্রবাসী এলাকাগুলোতে লাগানো হচ্ছে পোস্টার, ব্যানার। বিতরণ করা হচ্ছে ফ্লায়ার, ফেস্টুন, লিফলেটসহ বিভিন্ন প্রচার উপকরণ। বৈঠক করা হচ্ছে বিভিন্ন বরোতে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে তাদেরকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন। তবে বাস্তবতা হচ্ছে- এ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত তেমন কোন আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। কারণ, এর আগেও দু’বার নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেয়া হলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।
এদিকে নয়ন-আলী এবং রব-রুহুল পরিষদের নেতা-কর্মীরা খুব জোরেশোরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা পাঁচটি নির্বাচন কেন্দ্র- কুইন্সের উডসাইড, জ্যামাইকার হিলসাইড, ব্রঙ্কস, ব্রুকলিন ও ওজন পার্কের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন। ব্যানার, লিফলেটসহ নির্বাচনী কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। দু’প্যানেলই আগামী ১৮ সেপ্টেম্বর তাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

