১১ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পালিত হবে ভেটেরান্স ডে। ১৯১৪ সালের ১১তম মাসের (নভেম্বর) ১১তম দিনের ১১তম ঘন্টায় প্রথম মহাযুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। সে সময় থেকে এই দিনটিকে আর্মিস্টাইস ডে বলা হতো। বৃটেনসহ অন্যান্য দেশে রিমেমব্রেন্স ডেও বলা হতো। ১৯৫৪ সালে আমেরিকায় এই দিনটিকে ভেটের্যান্স ডে নামকরণ করা হয়। আমেরিকার সকল সাবেক সেনা কর্মকর্তাকে এই দিনে সম্মাননা জানানো হয়। যারা যুদ্ধ করেছেন তারাসহ যারা যুদ্ধ করেননি সকলকে। তবে মেমোরিয়াল ডেতে স্মরণ করা হয় তাদের যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আর আর্মড ফোর্সেস ডেতে সম্মান জানানো হয় তাদের যারা এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন। অন্য একটি দিন ১২ জুন পালন করা হয় উইমেন ভেটের্যান্স ডে হিসাবে কেবল সাবেক নারী সেনা সদস্যদের স্মরণ করে।
ভেটের্যান্স ডে আমেরিকায় ফেডারেল হলিডে। এদিন সব স্কুল কলেজ. ব্যাংক, সরকারি অফিস আদালত বন্ধ থাকবে।
নিউইয়র্ক সিটির স্যানিটেশন ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, মঙ্গলবার যেসব এলাকায় ট্রাশ, কার্বসাইড কম্পপোস্টিং বা রিসাইক্লিং গার্বেজ পিকআপ করা হয়, সেসব এলাকার উক্ত গার্বেজ বুধবার পিকআপ করা হবে। এই এলাকার বাসিন্দিরা যেন মঙ্গলবার সন্ধ্যায় গার্বেজন রাখেন বাইরে।
মঙ্গলবার ভেটেরান্স ডে
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

