NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মঙ্গলবার ভেটেরান্স ডে


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

মঙ্গলবার ভেটেরান্স ডে

১১ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পালিত হবে ভেটেরান্স ডে। ১৯১৪ সালের ১১তম মাসের (নভেম্বর) ১১তম দিনের ১১তম ঘন্টায় প্রথম মহাযুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। সে সময় থেকে এই দিনটিকে আর্মিস্টাইস ডে বলা হতো। বৃটেনসহ অন্যান্য দেশে রিমেমব্রেন্স ডেও বলা হতো। ১৯৫৪ সালে আমেরিকায় এই দিনটিকে ভেটের‌্যান্স ডে নামকরণ করা হয়। আমেরিকার সকল সাবেক সেনা কর্মকর্তাকে এই দিনে সম্মাননা জানানো হয়। যারা যুদ্ধ করেছেন তারাসহ যারা যুদ্ধ করেননি সকলকে। তবে মেমোরিয়াল ডেতে স্মরণ করা হয় তাদের যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আর আর্মড ফোর্সেস ডেতে সম্মান জানানো হয় তাদের যারা এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন। অন্য একটি দিন ১২ জুন পালন করা হয় উইমেন ভেটের‌্যান্স ডে হিসাবে কেবল সাবেক নারী সেনা সদস্যদের স্মরণ করে। 
ভেটের‌্যান্স ডে আমেরিকায় ফেডারেল হলিডে। এদিন সব স্কুল কলেজ. ব্যাংক, সরকারি অফিস আদালত বন্ধ থাকবে।
নিউইয়র্ক সিটির স্যানিটেশন ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, মঙ্গলবার যেসব এলাকায় ট্রাশ, কার্বসাইড কম্পপোস্টিং বা রিসাইক্লিং গার্বেজ পিকআপ করা হয়, সেসব এলাকার উক্ত গার্বেজ বুধবার পিকআপ করা হবে। এই এলাকার বাসিন্দিরা যেন মঙ্গলবার সন্ধ্যায় গার্বেজন রাখেন বাইরে।