বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শোক দিবস পালন
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১১ পিএম


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বস্টনে এক শোক ও আলোচনা সভা করেছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।
সংগঠনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।
বক্তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অসামান্য কৃতিত্ব, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তারা পঁচাত্তরের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনায় অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইতিহাসবিদ অধ্যক্ষ আহমেদ হাসান, মনজুর আলম, মোহাম্মদ নুর হোসেন, বেলাল হোসেন, রবিউল আলম, শেখ আমিরুল হক, আবু মনসুর, শহীদ পরিবাবের সন্তান নাহীদ সিতারা, জিয়াউল হাসান, মুজিব উল্লাহ, মোহাম্মদ মিয়াজী, আব্দুস সালাম, রহীম পাটোয়ারী, বাসন্তি গোমেজ, আবু আলম, আব্দুল মান্নান, আব্দুস সালাম, ফাইযুল ইসলাম প্রমুখ।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

