সিঙ্গাপুরে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৭ এএম


বিনম্র শ্রদ্ধায় সিঙ্গাপুরে পালিত হলো জাতীয় শোকদিবস। এ উপলক্ষ্যে আজ সকালে বাংলাদেশ হাইকমিশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধ্বনমিতকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এসময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। অতঃপর হাইকমিশনারের নের্তৃত্বে মিশনের কর্মকর্তা-কর্মচারীগণ এবং আমন্ত্রিত অতিথিবর্গ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নিজেদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির পিতাসহ সেই কালরাতের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। জাতীয় শোকদিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণীগুলো পড়ে শোনানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপরে ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য একটি প্রামাণ্য চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

