বর্নাঢ্য আয়োজনে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন তথা সারা’র প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির মর্যাদাবান সিরাজি ব্যাঙ্কোয়েট হলে জাকজমক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরু থেকেই গল্প আড্ডায় মেতে ওঠেন নতুন এই সংগঠনের সম্মানিত সদস্যরা। শুরুতে ছিলো চমৎকার এপিটাইজারের আয়োজন।
অনুষ্ঠানে রেজিষ্ট্রার্ড রিয়েলটর ছাড়াও ইনভেস্টর, লোন অফিসার এবং এটর্নিরা উপস্থিত ছিলেন।
বর্ণিল আয়োজনের সঞ্চালনায় ছিলেন মেহের খানজাদা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্যাতিমান রিয়েলটর এবং নিউইয়র্কের পরিচিত মুখ অনুষ্ঠানের কনভেনর সারোয়ার খান বাবু।
সংক্ষিপ্ত বক্তৃতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মেম্বার সেক্রেটারী মোহাম্মদ বেলাল হোসাইন।
আকর্ষনীয় অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান স্পন্সররা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সেক্টরের একাধিক গুনিজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন জয়েন্ট কনভেনর শামীম আহমেদ, আসিফ চৌধুরী ও মাসুদ সিরাজি।
জমকালো আয়োজনে উপস্থিথ ছিলেন ইভান স্মিথ, কেভিন লেদারম্যান, ড্যানিয়েলা ডায়াজের মত প্রতিষ্ঠিত পেশাজীবিরা।
এই আয়োজনে স্পন্সর ছাড়াও একাধিক গুনি ব্যাক্তির হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা। এতে সংশ্লিষ্টরা নিজদের সম্মানিত হওয়ার উপলক্ষ্য দারুন উপলক্ষ্য খুঁজে পেয়েছেন।
প্রথম এবং বর্ণিল গেটটুগেদার অনুষ্ঠানে অ্যাবারনির প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন ও শাকিল আহমেদ, সারার জয়েন্ট কেনভেনর মোহাম্মদ সাইফুল ইসলাম, জয়েন্ট কনভেনর আজিজুল হক মুন্না, আবু এস চৌধুরী, মোহাম্মদ করিম, সেলিম রেজা, জসিম চৌধুরী, হাবিবুর রহমান, মোহাম্মদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া এডহক কমিটির মোহাম্মদ মারুফ মিয়া, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মাসুদ প্রামানিক, নুরুজ্জামান সরদার, শামীম নাসের, মির্জা মোহাম্মদ হোসাইনসহ অন্যরা অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন।
অনুষ্ঠানের শেষে ডিনার ও গল্প আড্ডায় সময়টা উপভোগ করেছেন সবাই। সব শেষে ছোট্ট কিন্তু প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদিত হয়েছেন অতিথিরা।
সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন’র গেট টুগেদার অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:১২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

