নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস সৃষ্টিকারী প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে করেছেন। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী আকদ সম্পন্ন হয়। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে।
শাহানা হানিফের পিতা মোহাম্মদ হানিফ জানান, পাকিস্তানি বংশোদ্ভূত আব্দুল্লাহ ইউনুসের লং আইল্যান্ডের বাসায় গত ৩০ ডিসেম্বর শনিবার তার মেয়ের আকদ হয়েছে। দুই পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে। তিনি আরো জানান, জামাতা আব্দুল্লাহ ইউনুস ইমিগ্রেশন বিষয়ে কাজ করেন। শাহানার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।
বাংলাদেশি বংশোদভূত শাহানা নিউইয়র্ক সিটিতে ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান। তিনিই প্রথম বাংলাদেশি মুসলিম নারী সিটি কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্ক স্টেটে একজন উদীয়মান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বিভিন্ন জরিপে তাকে উপস্থাপন করা হয়েছে। সিটি কউিন্সিলে একজন পরিশ্রমী ও ইমিগ্র্যান্টবান্ধব হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন।
শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ একজন প্রবীণ রাজনীতিক এবং নিউইয়র্কে অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি। বাংলাদেশে চট্রগ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য।
নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’
নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান
ট্রাম্পের আরোপ করা ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
নর্ডিক দেশসমূহ: প্রকৃতির অপার সৌন্দর্য, মানবিক উন্নয়ন ও জীবনযাত্রার এক অনন্য উদাহরণ
নিউইয়র্কে জেমসি ইয়ুথ ও আল মামুর স্কুলের যৌথ উদ্যোগে নিক্স ম্যাচ প্রদর্শনী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়

