নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমান খলিলকে শুভেচ্ছা জানালো ঢাকাস্থ আমেরিকার দূতাবাস। বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটের পোষ্টে বলা হয়, বাপা ফুড প্রো এক্সপোতে ইউএস ইনোভেটিভ ‘ফুড টেক ও টেস্টিট্রিট’ এ অংশ নিয়েছেন খলিলুর রহমান।
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক সিটিতে বিরিয়ানী হাউজের সফল উদ্যোক্তা খলিলুর রহমানের সাথে আমাদের সাক্ষাৎ ও মতবিনিময় সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও খলিলের উদ্যোগে খলিল কুলিনারি প্রতিষ্ঠান দেখার প্রত্যাশায় রইলাম।
গত ৩০ সেপ্টেম্বর শনিবার দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়।
শেফ খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের সাথে আমার সম্পর্ক মাটি ও মায়ের। বিশ্বের অন্য প্রান্তে বসবাস করলেও মনটি সবসময় পড়ে থাকে দেশের জন্য। দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্য পূরণে বাংলাদেশে একটি স্পাইসি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আশা করছি, এ কাজে সফল হবো ইনশাল্লাহ।
খলিল বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি এডুকেশনকে আরও প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ শেফ ফেডারেশনের সাথেও যৌথ উদ্যোগে কাজ করছি। বাংলাদেশি ফুডকে জনপ্রিয় ও বিশ্বমানে নেবার লক্ষ্যে ২ অক্টোবর সোমবার ঢাকাস্থ ফুড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সাথেও বৈঠক করেছি।
খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর যুক্তরাষ্ট্রে এসে এখানে কুলিনারি বিষয়ে লেখাপড়া করেন এবং পরে দেশি স্বাদের একটি বিরিয়ানি হাউজ প্রতিষ্ঠা করেন। যা পরে অনেক জনপ্রিয়তা পায়। খলিল বিরিয়ানি নামের এই পণ্যের পাশাপাশি অন্যান্য খাদ্যপণ্যেও ব্যবসা সম্প্রসারণ করেন তিনি।
নিউইয়র্কের খলিল বিরিয়ানির খলিলুর রহমানকে ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের শুভেচ্ছা
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩৯ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’

