NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

সত্যিই কি শর্ত জুড়ে দেওয়ায় ‘বাহুবলী’ হাতছাড়া হয়েছিল শ্রীদেবীর?


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩১ এএম

সত্যিই কি শর্ত জুড়ে দেওয়ায় ‘বাহুবলী’ হাতছাড়া হয়েছিল শ্রীদেবীর?

বিনোদন ডেস্ক: এসএস রাজামৌলীর ‘বাহুবলী’র হাত ধরে দক্ষিণ ইন্ডাস্ট্রির গণ্ডি ছাপিয়ে দেশে ছড়িয়ে পড়েছিলেন প্রভাস থেকে রানা দগ্গুবটী, রম্যা কৃষ্ণনরা। ২০১৫ সালের ১৭ এপ্রিল মুক্তির প্রথম সপ্তাহেই প্রথম দক্ষিণ ভারতীয় ছবি হিসাবে ৩০০ কোটির গণ্ডি পার করেছিল ‘বাহুবলী’। বছর দুয়েক পরে বক্স অফিসে নজির গড়ে ফেলেছিল ‘বাহুবলী-২’। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল সেটি। কয়েক সপ্তাহের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে দেড় হাজার কোটির ব্যবসা করেছিল রাজামৌলীর ছবি।

তবে ‘বাহুবলী’ সিরিজে রাজমাতা শিবগামীর চরিত্রে দেখা যাওয়া রম্যা কৃষ্ণনের জায়গায় রাজামৌলীর প্রথম পছন্দে ছিলেন শ্রীদেবী। ইন্ডাস্ট্রির জল্পনা নয়, লুকোছাপা না করে সংবাদমাধ্যমে সাফ জানিয়েছিলেন খোদ রাজামৌলী। শ্রীদেবীর ফিরিয়ে দেওয়া চরিত্রটি নতুন বাঁক এনে নিয়েছিল রম্যার ক্যারিয়ারে। কন্নড়, মালয়ালম, তেলুগু ছবিতে কাজ করলেও ‘বাহুবলী’র আগে পর্যন্ত আমজনতার কাছে তেমন পরিচিত ছিলেন না।

রম্যার সাফল্যের পর নতুন করে প্রশ্ন উঠেছিল, ‘বাহুবলী’ ফিরিয়ে দিয়ে কি কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন শ্রীদেবী? রাজামৌলীর ছবিতে কাজ করতে কেন রাজি হননি শ্রীদেবী? এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সংবাদমাধ্যমের কাছে একটি সাক্ষাৎকারে রাজামৌলীর দাবি ছিল, ‘শ্রীদেবীর নানা বায়নাক্কায় আমার প্রোডাকশন টিম তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। তার পারিশ্রমিক মেটাতে আমাদের ছবির বাজেট বেড়ে যেত।’

 

শ্রীদেবীর বদলে শিবগামীর চরিত্রে রম্যাকে প্রস্তাব দিয়েছিলেন রাজামৌলী। পরে তিনি বলেছিলেন, ‘এখন মনে হয়, আমাদের ছবিতে শ্রীদেবীকে দিয়ে কাজ করানোর ভাবনা ঝেড়ে ফেলায় আখেরে লাভই হয়েছিল। রম্যা দারুণ কাজ করেছিলেন।’ রাজামৌলীর কথায় তিনি যে আহত হয়েছেন, তা জানাতে কসুর করেননি শ্রীদেবী। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি। ৩০০ ছবিতে কাজ করেছি। আপনাদের কি মনে হয়, বায়না করলে এত ছবিতে কাজ করা সম্ভব হত?’

শ্রীদেবীর কণ্ঠে রোষের আভাসও পাওয়া গিয়েছিল। তাঁর কথায়, ‘আমি হতাশ! বায়না করলে আমাকে ছুঁড়ে ফেলে দিতেন এই ইন্ডাস্ট্রির লোকজন। তা সত্ত্বেও যখন এ ধরনের কথা শোনা যায়, তখন খুবই কষ্ট হয়।’ এতেও থামেননি শ্রীদেবী। বলেছিলেন, ‘আমি জানি না, প্রযোজকেরা রাজামৌলীকে কী ভুলভাল বলেছেন, আমি নাকি নানা দাবিদাওয়া করেছি। নিশ্চয়ই কোনও ভুল বোঝাবুঝি হয়েছে। রাজামৌলীর সঙ্গে কাজ করার সুযোগ পেলে খুশিই হতাম।’

শ্রীদেবীর মন্তব্যে জলঘোলা শুরু হতেই পাল্টা দাবি করেছিলেন রাজামৌলী। মাসখানেক পর তিনি বলেছিলেন, ‘বলিউডে দক্ষিণী ইন্ডাস্ট্রির একমাত্র পতাকাধারী হওয়ায় শ্রীদেবীর প্রতি অগাধ সম্মান রয়েছে। তার অনেক বড় ভক্ত আমি। আমার এত খুঁটিনাটি কথা বলা উচিত হয়নি। এর জন্য আক্ষেপ রয়েছে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।