NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী ড. নীনা আহমেদ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:০৬ পিএম

সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী ড. নীনা আহমেদ

পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী হলেন ড. নীনা আহমেদ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ২৭ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে বাংলাদেশি আমেরিকান ড. নীনাসহ ৫ জন বিজয়ী হয়েছেন। 

এসব আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে আনুষ্ঠানিক রেজাল্টের জন্যে। সিটি মেয়রের মতোই পুরো সিটির ভোটে কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদপ্রার্থীগণকে বিজয়ী হতে হয় অর্থাৎ মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারি থাকেন তারা এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে সার্বক্ষণিক পরামর্শ/সহযোগিতা দিতে হয়। 

উল্লেখ্য, ড. নীনা এর আগে এই সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী অপর ৪ জন হলেন ইসাইয়া টমাস, ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, রু ল্যান্ডো এবং জিম হ্যারিটি। একইদিন অনুষ্ঠিত সিলবোর্ন সিটি কাউন্সিলের দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে দুই বাংলাদেশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর একজন নূরুল হাসানের এটি হবে তৃতীয় মেয়াদেও বিজয়। আর সালাহউদ্দিন মিয়া এবারই প্রথম প্রার্থী হয়েছিলেন। 

 

ড. নীনার বিজয়ে ফিলাডেলফিয়া কম্যুনিটিতে উল্লাস চলছে। সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।