NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে ক্ষমা নয় : বেয়ারবক


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৩ পিএম

সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে ক্ষমা নয় : বেয়ারবক

আর্ন্তজাতিক ডেস্ক: আরব রাষ্ট্রগুলোর সমালোচনা করেছেন বেয়ারবক। সম্প্রতি সিরিয়ার রাষ্ট্রপ্রধান আসাদের প্রতি নরম মনোভাব দেখিয়েছে আরব রাষ্ট্রগুলো। এ কারণেই এমন মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বলেন, সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন, ‘আসাদের প্রতি সামান্য হাত বাড়ানোও অন্যায়। কারণ প্রতিদিন তিনি মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন।’

গতকাল সোমবার কোনো রাখঢাক না রেখেই এই অভিমত প্রকাশ করেছেন বেয়ারবক। বর্তমানে জেদ্দায় অবস্থান করছেন তিনি। সেখানে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বেয়ারবকের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে। জেদ্দায় ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মুবারকের সঙ্গে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। এরপর ফিরতি পথে তিনি কাতারেও যেতে পারেন বলে জানান তিনি। 

আগামী শুক্রবার থেকে ২২ দেশের আরব লিগের বৈঠক শুরু হওয়ার কথা। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব লিগ সিরিয়াকে এই মঞ্চ থেকে বাদ দেয়। সম্প্রতি আসাদকে আবার এই বৈঠকে ডাকা হয়েছে। বেয়ারবকের মতে, আসাদকে ডাকার অর্থ, তার প্রতি নরম মনোভাব দেখানো। গত দুই দশকে আসাদ প্রায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে বেয়ারবকের অভিমত। শুধু তাই নয়, গৃহযুদ্ধ বন্ধ করার কোনো চেষ্টাই তিনি করেননি বলে জার্মানি মনে করে। সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র আসাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তোলেনি বলে তিনি জানিয়েছেন। 

সূত্র : ডয়চে ভেলে