NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মার্কিন দূতাবাসের সাবেক কর্মীকে আটক করল রাশিয়া


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ১০:২৮ এএম

মার্কিন দূতাবাসের সাবেক কর্মীকে আটক করল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ায় মার্কিন দূতাবাসের একজন সাবেক কর্মচারীকে ‘ষড়যন্ত্রের’ জন্য আটক করা হয়েছে। মস্কোর একটি আটক কেন্দ্রে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম রবার্ট শোনভ। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তাকে গ্রেপ্তার করেছে এবং প্রতিরোধমূলক হেফাজতে রিমান্ডে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় সোমবার বিষয়টি জানানো হয়। 

দূতাবাসটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা প্রতিবেদন সম্পর্কে অবগত ছিল তবে এখনই বিস্তারিত বলার কিছু নেই। তাস এর প্রতিবেদন অনুসারে, শোনভকে বন্দরশহর ভালদিভোস্টক থেকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে গোপনে একটি বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক বা বিদেশি সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।’ কর্মকর্তারা শোনভকে তিন মাসের জন্য আটকে রাখতে বলেছেন। আদালতের তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। শোনভকে মস্কোর লেফোরতোভো কারাগারে বন্দি রাখা হয়েছে, যেটি কেজিবির সাবেক কারাগার। 

যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গার্শকোভিচ, যিনি মার্চ মাসে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করার সময় গ্রেপ্তার হয়েছিলেন এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাকেও লেফোরটোভোতে বন্দি করা হয়েছে। অন্য এক প্রাক্তন মার্কিন মেরিন পল হুইলান, যাকে ২০১৮ সালে মস্কোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের পর ২০২০ সালে ১৬ বছরের জেল দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র উভয় ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

সূত্র : বিবিসি