NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির সত্যতা মিলেছে


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৮ এএম

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির সত্যতা মিলেছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির সত্যতা পেয়েছেন নিউইয়র্কের ম্যানহাটনের নির্বাহী আদালতের ৯ সদস্যের জুরি। ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ই জিন ক্যারল নামের এক নারীকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতর হয়রানি করেন ট্রাম্প।

যদিও ই জিন ক্যারল দাবি করেছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট তাকে ধর্ষণ করেছিলেন। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

যৌন হয়রানি ও ধর্ষনের অভিযোগ আনার পর ট্রাম্প ২০১৯ সালে ক্যারলকে ‘মিথ্যাবাদী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এতে ওই নারীর মানহানি হয়েছে বলেও জানিয়েছেন জুরি। আর এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার (৯ মে) ক্যারলকে ৫০ লাখ ডলার জরিমানা দেওয়ার রায় দেওয়া হয়।  

এ জরিমানার অর্থ ট্রাম্পের জন্য খুব বেশি কিছু না হলেও, নারীকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তার জন্য আইনগতভাবে একটি বড় ধাক্কাই বলা যায়।  

তবে ট্রাম্পকে এখনই জরিমানার অর্থ দিতে হবে না। কারণ এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন। আলোচিত ও সমালোচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র স্টেভেন চিউং রায় ঘোষণার পরপরই জানিয়েছেন, তারা এর বিরুদ্ধে আপিল করবেন।

জুরি এ রায় দেওয়ার পর হাসিমুখে আদালত থেকে বের হয়ে যান অভিযোগকারী ক্যারল। ওই সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও পরবর্তীতে তিনি জানান, ‘বিশ্ব এখন সত্যটা জানল।’