NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঢাকায় আসছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:১১ পিএম

ঢাকায় আসছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

ঈদুল ফিতর তো গেল, এবার জোরকদমে ঈদুল আজহার প্রস্তুতি চলছে। চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ ঘোষণা দিয়েছেন তার ‘প্রিয়তমা’ ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আগামী ৮ মে থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন ঢালিউড কিং শাকিব খান।

এই ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা অর্থাৎ ‘প্রিয়তমা’ চরিত্রে কে থাকবেন সেটা নিয়ে চমক উপহার দিতে চেয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। কিন্তু তার আগেই বাতাসে জোর গুঞ্জন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। জানা গেছে, ইতোমধ্যে ইধিকা বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা কলকাতার ইধিকা পালকেই চূড়ান্ত করেছি। ইতোমধ্যে তার ভিসাও হয়েছে। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে ।’

ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলি’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে। বর্তমানে প্রচার চলছে নতুন ধারবাহিক ‘পিলু’। এতে দ্বিতীয়বারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন ইধিকা। এখানে তার চরিত্রের নাম ‘রঞ্জিনী’।

অভিনয় জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ইধিকা পাল।

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনানা প্রযোজিত ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।