NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

খেরসনের আবাসিক ভবন-রেল স্টেশনে রাশিয়ার হামলা, নিহত ২১


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ পিএম

খেরসনের আবাসিক ভবন-রেল স্টেশনে রাশিয়ার হামলা, নিহত ২১

ইউক্রেনের খেরসনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেল স্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে বুধবার (৩ মে) চালানো এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে হামলায় ২১ প্রাণহানির পাশাপাশি আরও ৪৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গোলাবর্ষণে বুধবার দক্ষিণ ইউক্রেনের খেরসন শহর এবং এর কাছাকাছি এলাকায় ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। বুধবারের এই হামলায় যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় তার মধ্যে হাইপারমার্কেট, রেলওয়ে স্টেশন ও ক্রসিং, পেট্রোল স্টেশন এবং আবাসিক ভবনও রয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, হামলায় আরও আটচল্লিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তার ভাষায়, ‘সব বেসামরিক নাগরিক! দিন এখনও শেষ হয়নি! এক অঞ্চলেই (এতো হতাহত)!’

এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন, রুশ হামলায় এই অঞ্চলের রাজধানী শহর খেরসনে ১২ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর সেখানকার একটি হাইপারমার্কেটে আগুন লেগে যায়। ঘটনার সময় বহু মানুষ সেখানে তাদের কেনাকাটা করছিলেন। এছাড়া একটি রেলস্টেশনে গোলাবর্ষণের ঘটনায়ও প্রাণহানির ঘটনা ঘটে।

এছাড়া রাশিয়ার দখলে থাকা খেরসন অঞ্চলের এলাকা থেকে চালানো হামলায় মূল শহরের বাইরের গ্রামে আরও চারজন নিহত হয়েছেন। নিহত ওই চারজনের মধ্যে তিনজন প্রকৌশলী। হামলার সময় তারা আগের রুশ হামলায় পাওয়ার গ্রিডের ক্ষতি মেরামত করার চেষ্টা করছিলেন।

এদিকে খেরসন শহরের ওই হাইপারমার্কেটের বাইরে মাটিতে রক্ত এবং ধ্বংসাবশেষের স্তূপ পড়ে আছে বলে ঘটনাস্থলে থাকা রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন। হামলায় ওই মার্কেটের প্রবেশদ্বারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হতাহতরা সবাই হাইপারমার্কেটের ক্রেতা বা কর্মী। ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘যখন শত্রুরা যুদ্ধক্ষেত্রে কিছুই অর্জন করতে পারে না, তখন তারা শান্তিপূর্ণ শহরগুলোতে হামলা চালায়।’

রাশিয়া গত সেপ্টেম্বরে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিল তার মধ্যে একটি হচ্ছে খেরসন। অবশ্য খেরসনে বুধবারের এই হামলার বিষয়ে মস্কো কোনও মন্তব্য করেনি।

তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করা রাশিয়া বরাবরই ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে এসেছে।