NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কাঁকড়া-কলা দিয়ে কোরিয়ান প্রেসিডেন্টকে আপ্যায়ন করবেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

কাঁকড়া-কলা দিয়ে কোরিয়ান প্রেসিডেন্টকে আপ্যায়ন করবেন বাইডেন

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। কাল বুধবার (২৬ এপ্রিল) কোরিয়ান প্রেসিডেন্টের উদ্দেশ্যে হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কোরিয়ান প্রেসিডেন্টকে কী কী খাবার দিয়ে বাইডেন আপ্যায়ন করবেন, সেই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, কোরিয়ান প্রেসিডেন্টকে প্রথমে দেওয়া হবে ম্যারিল্যান্ডের বিখ্যাত কাঁকড়ার কেক, সিদ্ধ গরুর মাংস। এরপর দেওয়া হবে কলার তৈরি বিশেষ ডেজার্ট। সঙ্গে থাকবে বিভিন্ন পদের সালাদ ও বিশেষ স্যুপ।

কোরিয়ান প্রেসিডেন্টের সম্মানার্থে তার সামনে থাকবে ছয় ফুট উঁচু চেরির টাওয়ার।

মূল খাবারে থাকবে মূলত গরুর মাংস, মাখন মিশ্রিত শিমের বিঁচি, গাজরের বিশেষ সালাদ এবং বাদাম।

কলার সঙ্গে যে ডেজার্টটি দেওয়া হবে সেটিতে থাকবে লেমনবার আইসক্রিম, তাজা বেরি, কুকি এবং দিওনজাং ক্যারামেল।

এদিকে কোরিয়ান প্রেসিডেন্টের জন্য যে নৈশভোজের আয়োজন করা হচ্ছে সেটির খাবারের মেন্যু বাঁছাইয়ের বিষয়টি তদারিক করেছেন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী জিল বাইডেন।

তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন যা পছন্দ করেন সেগুলোই মেন্যুতে রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মানুষ কী ধরনের খাবার খান সেই সম্পর্কেও কোরিয়ান প্রেসিডেন্টকে ধারণা দেওয়ার বিষয়টি তাদের চিন্তায় ছিল।