NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রলের শিকার ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৫:৫৩ পিএম

বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রলের শিকার ঋতুপর্ণা

প্রখর দাবদাহে পুড়ছে ওপার বাংলা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার নামগন্ধ নেই। এই গরমে সুইমিংপুলে জলকেলির এক ছবি পোস্ট করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গোলাপি বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, একমুখ হাসি নিয়ে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বিট দ্য হিট’। সঙ্গে এও লেখেন, ছবিটি পুরনো। সাম্প্রতিক কালে তোলা মোটেও নয়। আর এরপরেই শুরু হয় কটাক্ষ। 

নেটিজেনদের একটা বড় অংশ তুমুল তুলোধনা শুরু করেন নায়িকাকে। কেন তিনি বিকিনি পরিহিত ছবি দিলেন, তা নিয়ে চলতে থাকে কুৎসিত মন্তব্য। এখানেই শেষ নয়, তার বয়স নিয়েও চলতে থাকে একের পর এক প্রশ্নবাণ। যদিও ঋতুপর্ণা এ সবের উত্তর দেননি। ট্রলকে পাত্তা না দেওয়াই সমীচীন বলে মনে করেছেন তিনি।

সেলেব্রেটিদের ট্রলিং বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। হলিউড থেকে বলিউড, টলিউড থেকে টেলি দুনিয়া... বারেবারেই ট্রলের মুখে পড়তে হয়েছে নেটিজেনদের। এই নিয়ে প্রকাশ্যেই বারেবারে প্রতিবাদ জানিয়ছেন নায়ক-নায়িকারা। অনেকেরই মতে, অভিনেতারা নাকি ‘সফট টার্গেট’– এমনটাই মনে করেন সাধারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রলকে এড়িয়ে চলারই চেষ্টা করেন তারা। ঠিক যেমন এবারেও করেছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

 
 
 
 
 

গত মাসে কাছের বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা।  প্রয়াত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। আর এই বাবুলের সঙ্গেই দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল অভিনেত্রীর। বেদের মেয়ে জোসনাসহ জনপ্রিয় ছবিতে কোরিওগ্রাফ করেছেন তিনি। 

বাবুলের ছবি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছিলেন, ‘মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, কত দারুন দারুন কাজ।’

বাবুল ঋতুপর্ণাকে ডাকতেন ‘ম্যাজিক গার্ল’ বলে। অভিনেত্রী আরও লেখেন, ‘বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাইয়ের কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভালো থেকো যেখানেই থাকো।’ তবে কাজের দুনিয়ায় বেশ ব্যস্ত তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘আকরিক’। সিনেমায় তিনি ছাড়াও ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বক্স অফিসে মোটামুটি ফল করে ওই সিনেমা।