NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নতুন ছবির প্রিমিয়ার বাতিল করলেন সালমান!


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:০২ এএম

নতুন ছবির প্রিমিয়ার বাতিল করলেন সালমান!

বাতিল হলো সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার। যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়াকে শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) যশরাজ স্টুডিওতেই এই ছবির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে হাজির হতেন বলিউডের বড় তারকারা। তবে পামেলা চোপড়ার প্রয়াণের কারণে প্রিমিয়ার বন্ধ রাখা হয়।

যশরাজ ফিল্মসের সঙ্গে বহুদিনের সম্পর্ক সালমান খানের। এই ব্যানারে বেশ কয়েকটা ছবিও করেছেন বলিউড ‘ভাইজান’। সালমানের টাইগার ফ্র্যাঞ্চাইজি তৈরি যশরাজ ব্যানারেই। এ বছরই মুক্তি পাবে টাইগার থ্রি। এছাড়াও, চোপড়া পরিবারের সঙ্গে সালমান খানের সম্পর্কও বেশ ভালো। সালমান জানিয়েছেন, পামেলা আন্টিকে শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত।

পামেলা চোপড়া বলিউডের কিংবদন্তি প্রযোজক যশ চোপড়ার স্ত্রী তো বটেই, একইসঙ্গে ছিলেন সুগায়িকা। যশ প্রযোজিত একাধিক ছবিতে গান গেয়েছেন। যা মন ছুঁয়ে গিয়েছিল শ্রোতাদের। বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে তার জীবনাবসান হয়। যশের মতোই একাধিক ছবির প্রযোজনারও দায়িত্ব সামলেছেন। পামেলার প্রয়াণে হিন্দি ছবির জগতে শোকের ছায়া নেমেছে।