NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

যুক্তরাজ্যে হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

যুক্তরাজ্যে হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম

যুদ্ধ-বিগ্রহ, আর্থিকখাতে অস্থিরতাসহ নানান কারণে বিশ্বব্যাপী বেড়ে চলছে খাদ্যপণ্যের দাম। মূল্যস্ফীতির হাত থেকে রক্ষা পায়নি ইউরোপের দেশগুলোও। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে গত ৪৫ বছরের মধ্যে এ বছর সবচেয়ে দ্রুত গতিতে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

যে মূল্যস্ফীতির মাধ্যমে পণ্যের মূল্য পরিমাপ করা হয়— সেটি ২০২৩ সালের ফেব্রুয়ারির (১০.৪ %) তুলনায় মার্চ মাসে (১০.১ %) কমেছে।

ধারণা করা হচ্ছিল, মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নেমে আসবে। কিন্তু পণ্যের দাম বেড়েই চলছে এবং গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এটি বেড়ে চলছে।

মূল্যস্ফীতি কমা মানেই কিন্তু পণ্যের মূল্য কমা নয়। মূল্যস্ফীতি কমা মানে হলো— যে হারে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটি একটু ধীর হওয়া।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানের প্রধান অর্থনীতিবিদ গ্রান্ট ফিজনার জানিয়েছেন, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমছে। কিন্ত সুপারমার্কেটগুলোতে এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এছাড়া মূল্যস্ফীতি দুই সংখ্যা থেকে এক সংখ্যায় নামবে এমন কোনো সম্ভাবনাও আপাতত তিনি দেখছেন না।

যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি।

যুক্তরাজ্যে পণ্যের মূল্য বেশি হওয়ার অন্যতম কারণ হলো— দেশটি অনেক কিছুতেই আমদানির ওপর নির্ভরশীল। আর যেসব দেশ এসব পণ্য রপ্তানি করে তাদের উৎপাদন ও প্যাকেজিং ব্যয় বেড়েছে।

যেখানে পণ্য উৎপাদিত হয় সেখানে দাম অবশ্য ইতোমধ্যে কমা শুরু হয়েছে। তবে সুপারমার্কেটে এ দাম কমতে একটু সময় লাগে। কিন্তু দাম আগে যে রকম ছিল সে পর্যায়ে পৌঁছাবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ উৎপাদনকারীরাই।

খাদ্যপণ্যের দাম বাড়তে থাকলেও অবশ্য কমেছে জ্বালানির দাম। যা অনেকের জন্য একটি স্বস্তির খবর।