NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন গান প্রকাশ্যে


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৪:১২ এএম

সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন গান প্রকাশ্যে

মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নতুন গান ‘ও বল্লে বল্লে’। এই গানে লম্বা চুল, কালো মেরুনের জমকালো জ্যাকেটে নজর কেড়েছেন ভাইজান।

সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির আগে একের পর এক গান, ট্রেলার প্রকাশ করে ইতোমধ্যে উত্তেজনা তৈরি করেছে। প্রথম গানে যেমন সালমান খানের সঙ্গে পূজা হেগড়ের প্রেম কাহিনি গড়ে ওঠার আভাস মিলেছিল, নতুন এই গানে তেমনই ছবিতে তার বাকি তিন বন্ধুর প্রেমের ঝলক দেখা গেছে। সুখবীরের কণ্ঠে ও তারই সংগীত পরিচালনায় তৈরি হয়েছে এ গান।

এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরোনো হিট গান ‘বল্লে বল্লে’র নতুন ভার্সন। গানে দেখা যায় সালমান  খান, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম ও জসসি গিলকে।

গানের শুরুতেই সালমান খানকে দুর্দান্ত স্টেপে নাচ করতে দেখা গেল। শেহনাজ ও রাঘব, পালক ও জসসি এবং সিদ্ধার্থ ও ভিনালির প্রেমের ঝলকও মেলে। গানের কথা লিখেছেন কুমার। গানের মূল উপাদান পাঞ্জাবী বিট।