NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বাংলা নববর্ষ উদযাপন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:০৯ পিএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বাংলা নববর্ষ উদযাপন

'রুখে দাও ষড়যন্ত্র, ভেঙ্গে দাও দানবের বিষদাঁত'-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ, টরেন্টোর ডেনফোর্থে আয়োজন করা হয় প্রতিবাদী বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান। 

একই সঙ্গে বাংলা নববর্ষ-১৪৩০ সালকে বরণ করে নেওয়া হয় বাঙালির ঐতিহ্যবাহি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। ঢাকের তালে নেচে গেয়ে বাঙালির চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে টরেন্টোর বাঙালি কমিউনিটির কয়েকশত মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। 

শোভাযাত্রা ডেনফোর্থ এভিনিউয়ের মেট্রো পার্কিং এলাকা থেকে শুরু হয়ে নানা সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে এক প্রতিবাদী সমাবেশে উদীচী এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন যে, বাংলা সংস্কৃতির প্রধানতম অনুষ্ঠান ববর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে মৌলবাদী যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা রুখতে সকল প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

প্রতিবাদী সমাবেশ পরিচালনা করেন উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম। প্রতিবাদী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য উদীচী কানাডার সভাপতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।