NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

উত্তর কোরিয়াকে ‘ভয় দেখাতে’ ৩ দেশের জোটবদ্ধ মহড়ার ঘোষণা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫৩ এএম

উত্তর কোরিয়াকে ‘ভয় দেখাতে’ ৩ দেশের জোটবদ্ধ মহড়ার ঘোষণা

একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে ব্যস্ত উত্তর কোরিয়াকে চাপে রাখতে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এ মহড়ায় মূলত তিন দেশের ক্ষেপণাস্ত্র ও সাবমেরিক সুরক্ষা ব্যবস্থার প্রদর্শন ও পরীক্ষা করা হবে।

শুক্রবার তিন দেশের প্রতিরক্ষাবাহিনীর প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। কোরিয়া প্রণালী ও জাপান সাগারে উত্তর কোরিয়ার ‘দৌরাত্ম্য’ প্রতিরোধ করতে ’১৩তম ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ’ নামে একটি জোট আছে তিন দেশের। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জোটভুক্ত তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে। সে বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

উত্তর কোরিয়াকে হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা উত্তর কোরিয়াকে যাবতীয় বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলছি, যদি উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কোনো পরীক্ষা-নিরীক্ষা চালায়— সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও কঠোরভাবে তার জবাব দেবে।’

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, অতি সম্প্রতি নতুন ধরনের জ্বালানি সলিড ফুয়েল ভিত্তিক একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পিয়ংইয়ং।

কেসিএনএতে এই খবর প্রকাশের পরই ওয়াশিংটনে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এই তিনটি দেশকে বরাবরই নিজেদের প্রধান শত্রু বলে উল্লেখ করে আসছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।