NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ট্যাক্সিচালককে ভাড়া না দিয়ে পালালেন সালমান!


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৭ এএম

ট্যাক্সিচালককে ভাড়া না দিয়ে পালালেন সালমান!

বলিউডজুড়ে ব্যাপক সুখ্যাতি রয়েছে সালমান খানের। যে কারো বিপদে পাশে দাঁড়ান ভাইজান। অভিনেতার মানবিক দিকের কথা তার সহকর্মীসহ যে কেউ অকপটে স্বীকার করেন। সেই তিনিই কিনা ট্যাক্সিচালকের ভাড়া না মিটিয়ে উল্টো পালিয়ে গেলেন! হ্যাঁ, এমনটাই ঘটেছে একবার। নিজের মুখেই দোষ স্বীকার করে নিলেন এই সুপারস্টার।

ঘটনাটি ঘটেছে সালমানের কলেজজীবনে। তখনো তিনি দ্য সালমান খান হয়ে ওঠেননি। সম্প্রতি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচারে এসে অতীতের সেই স্মৃতি ভাগ করে নিলেন।

সালমান বলেন, ‘সাধারণত আমরা ট্রেনে করেই কলেজে যেতাম। কিন্তু মাঝেমধ্যে মনে হতো একটু আরাম করে যাওয়ার কথা। এক দিন ট্যাক্সি নিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার এটাই যে, আমার কাছে কোনো টাকাই ছিল না। কলেজ থেকে একটু দূরের রাস্তায় ট্যাক্সিচালককে দাঁড় করাই। বলি যে, টাকা নিয়ে আসছি। কিন্তু আমি আর ফিরে আসিনি।’

ঘটনার শেষ এখানেই নয়। এবার সিনেমার মতো শেষ দৃশ্যের পালা। সালমানের বর্ণনায়, ‘আস্তে আস্তে আমি মডেলিং করতে শুরু করি। ভালো রকম উপার্জন করতে থাকি। এক দিন বাড়ি ফেরার সময় ট্যাক্সি নিই। ট্যাক্সিচালক আমাকে বারবার বলতে থাকেন, তিনি আমাকে কোথাও দেখেছেন। বাড়ি পৌঁছে আমি তাকে বলি, ওপর থেকে টাকা এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পুরোনো ঘটনা মনে পড়ে যায় সেই চালকের, তিনি আমায় চিনতে পারেন। তারপর আমরা দুজনেই হাসতে থাকি।’

যদিও সেই বকেয়া টাকা ট্যাক্সিচালককে পরে সুদ সমেত ফেরত দেন অভিনেতা। কিন্তু নিজের জীবনের সেই ঘটনা এখনো ভুলতে পারেননি তিনি।

উল্লেখ্য, আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে ২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর ঈদে বড় পর্দায় ফিরছেন তিনি। ফরহাদ সামজির পরিচালনায় ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, জেসি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, ভাগ্যশ্রী, অভিমন্যু সিং প্রমুখ।