NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

‘নতুন ধরনের’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০৭ এএম

‘নতুন ধরনের’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বলা হচ্ছে, আজকে যেটি ছোড়া হয়েছে এটি ‘নতুন ধরনের’ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

অন্যবারের মতো এবারের ক্ষেপণাস্ত্রটিও জাপান সাগরে গিয়ে আছড়ে পড়ে। তবে এবার অত্যন্ত কড়া ভাষায় জাপান নতুন পরীক্ষার সমালোচনা করেছে। কারণ এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আতঙ্ক সৃষ্টি হয়— এটি জাপানের হোকাইদো দ্বীপে আঘাত হানবে। এই আতঙ্ক থেকে সেখানকার বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য সরে যাওয়ার নির্দেশনা দিতেও বাধ্য হয়েছিল স্থানীয় প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি উত্তরের রাজধানী পিয়ংইয়ং থেকে স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটে ছোড়া হয়।

তিনি আরও জানিয়েছেন, তাদের ধারণা, মধ্য অথবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় ১ হাজার কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যায়; এরপর এটি সাগরে আছড়ে পড়ে। নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে ‘গুরুতর উস্কানিমূলক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

জাপানও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সাগরে আছড়ে পড়েছে, তবে এটি ঠিক কোথায় পড়েছে এ বিষয়ে কিছু জানায়নি দেশটি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ওয়াইটিএন একজন সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, উত্তর কোরিয়া আজ যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এটি নতুন ধরনের কোনো ক্ষেপণাস্ত্র হবে। কয়েকদিন আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে দেশটি। সেগুলোর একটিরই পরীক্ষা আজ চালিয়েছে পিয়ংইয়ং।

ওই সামরিক কর্মকর্তা আরও জানিয়েছেন, পরীক্ষা চালানো নতুন এ অস্ত্রটি সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র হতে পারে। সলিড-ফুয়েল প্রযুক্তির রকেট সহজে পরিবহন ও দ্রুতগতিতে ছোড়া যায়। এগুলো তরল-ফুয়েল চালিত রকেট থেকে হালকা হয়।

এদিকে এরআগে গত বছরের অক্টোবরে মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই সময়ও আঘাত হানার আশঙ্কা থেকে নিজ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল জাপান। ওই ক্ষেপণাস্ত্রটি পরবর্তীতে প্রশান্ত সাগরে গিয়ে আছড়ে পড়েছিল।