NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম

নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। স্টার নিউজ অনুসারে, মঙ্গলবার (১১ এপ্রিল) অভিনেত্রীকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে। কিন্তু সেসময় মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অভিনেত্রীর এজেন্সি ম্যানেজমেন্ট এস তার মৃত্যুর পরে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ‘আমরা এখানে হৃদয়বিদারক খবর দিতে এসেছি। অভিনেত্রী ইয়াং চাই-ইয়াল আমাদের ছেড়ে চলে গেছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া তার পরিবারের ইচ্ছা অনুযায়ী একান্তে অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, আপনারা মৃতের জন্য প্রার্থনা করবেন যাতে তিনি শান্তিতে থাকতে পারেন।’

এজেন্সির সিইও লি সু-হেইং বলেন, ‘আমাদের চাই-ইয়াল খুব পরিশ্রমী ছিলেন। তিনি একজন গভীর ও শান্ত হৃদয়ের বন্ধু ছিলেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি কতটা আশ্চর্যজনক ছিলেন তা ভাষায় বর্ণনা করা কঠিন।’

২০১৬ সালে টিভি শো ‘ডেভিলস রানওয়ে’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন ইয়াং চাই-ইয়াল। এরপর ২০১৮ সালের চলচ্চিত্র ‘ডিপ’, ২০২০ সালের কে-ড্রামা ‘জম্বি ডিটেকটিভ’ এবং ২০২২ সালের ‘আই হ্যাভ নট ডান মাই বেস্ট ইয়েট’-এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান। 

মৃত্যুর আগে তিনি তার আসন্ন নাটক ‘ওয়েডিং ইম্পসিবল-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।