NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

কান্নায় ভেঙে পড়লেন টেইলর সুইফট


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৩:৪৪ পিএম

কান্নায় ভেঙে পড়লেন টেইলর সুইফট

আমেরিকান পপ গায়িকা টেইলর সুইফট। সম্প্রতি প্রেমিক ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। বর্তমানে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন গায়িকা। যার প্রমাণ পাওয়া গেল ইরাস সফরে গানের মঞ্চে। নিজের হিট গান ‘শ্যাম্পেন প্রবলেমস’ গাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন টেইলর।

কনসার্টের একটি ভিডিও সম্প্রতি টিকটকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ‘শ্যাম্পেন প্রবলেমস’ গানটির একটি বিশেষ মুহূর্ত আবেগাপ্লুত হয়ে পড়েন গায়িকা। ‘আমি কখনোই প্রস্তুত ছিলাম না তাই তোমাকে যেতে দেখি’— লাইনটি গাওয়ার সময়ই মঞ্চে কেঁদে ফেলেন সুইফট।

স্বেচ্ছায় নিজেদের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন টেইলর-অ্যালউইন। প্রায় ৬ বছরের দীর্ঘ সম্পর্কের পর দুজনে মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। টেইলর এবং জো ২০১৬ সাল থেকে গোপনে ডেটিং শুরু করেন। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে খুব গোপনেই দেখা করতেন দুজনে। এরপর ধীরে ধীরে প্রকাশ্যে আসেন।

জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আরেক ব্রিটিশ অভিনেতা টম হিডেলস্টোনের সঙ্গে তিন মাস ডেটিং করেন টেইলর। শোনা যায়, ২০১৬ সালে মেট গালায় প্রথমবার পরিচিত হন টেইলর ও অ্যালউইন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে ডেট শুরু করেন এই জুটি।

২০২১ সালে ‘ফোকলোর’ অ্যালবামের জন্য গ্র্যামি জেতেন টেইলর সুইফট। এই অ্যালবামে সহ-প্রযোজক ও গীতিকার হিসেবে ছিলেন জো অ্যালউইন। এছাড়াও সুইফটের ‘এভারমোর’ এবং ‘মিডনাইট’-এ সহ-লেখক হিসেবেও কাজ করেন জো।