NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

যে কারণে সঙ্গে ফোন রাখেন না পরীমণি


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ পিএম

যে কারণে সঙ্গে ফোন রাখেন না পরীমণি

মাতৃত্বের এই সময়টা জমিয়ে উপভোগ করছেন চিত্রনায়িকা পরীমণি। হাঁটি হাঁটি পায়ে বেড়ে উঠছে আদরের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অভ্যাসগত পরিবর্তন আসছে তার মধ্যে। বিষয়টি লক্ষ করেছেন মা পরীমণি। তাই তো যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হলেন নায়িকা।

কী সেই ব্যবস্থা? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই খোলাসা করলেন তিনি। পরী লেখেন, ‘আমি এখন আমার সাথে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সাথে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।’

এভাবে মোবাইল দূরে রাখতে গিয়ে অনেক সময় অনেকের ফোন ধরতে পারেন না। নিজের সমস্যার কথা জানিয়ে সমাধানও বাতলে দিলেন পরী। তিনি আরও লেখেন, ‘সব সময় সব ফোন কল অ্যাটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।’

উল্লেখ্য, মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘মা’। মুক্তিযুদ্ধের সময়ে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটিতে পরীমণি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।